২ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

কালাইয়ে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ১:০১ অপরাহ্ন
কালাইয়ে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কালাইয়ে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 

মোঃ মোকাররম হোসাইন,জয়পুরহাট প্রতিনিধি:

 

জয়পুরহাটের কালাই উপজেলায় রাস্তার পাশে খুলিয়ান থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার(২৭ জুন)সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনি গ্রামে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার পরনে কোনো কাপড় ছিল না। তবে অনেকের ধারনা লোকটি ভবঘুরা বা পাগল হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।  

 

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন খুলিয়ানে খড় নিতে গিয়ে খড়ের পালার নিকটে ওই ব্যক্তি পরনে কাপড় পরিধান ছাড়াই হাত-পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। এ সময় তিনি চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা 

 

 

হাসপাতালের মর্গে পাঠায়।

 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি ভবঘুরা। মরদেহের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।