বগুড়া জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ
বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তৃপক্ষ।
রবিবার (২৮ জুন) জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে শিক্ষকবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ সময় কলেজ ও হাসপাতালের বিদ্যমান অবকাঠামোগত ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা, শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সামগ্রিক দুরবস্থার বিষয়গুলো জেলা পরিষদ প্রশাসকের নজরে আনা হয়। প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ মমিনুর রশীদ শাইন, শিক্ষক প্রতিনিধি প্রভাষক ডাঃ মোঃ ফিরোজ মাহমুদ, অধ্যাপক ডাঃ মোছাঃ মানছুরা খাতুন, ডাঃ মোঃ আবুল মুনসুর, প্রভাষক ডাঃ মোঃ হুমায়ুন কবির, ডাঃ মঞ্জরুল আলম লিটন, ডাঃ মোঃ আকতার আলম রেহান, ডাঃ এহতেশাম আলী আহমেদ, ডাঃ মোছাঃ ফাহমিদা আক্তার, ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, প্রভাষক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, প্রভাষক ডাঃ এ এস এম শাহাবুদ্দিন, প্রভাষক ডাঃ মোঃ আব্দুল আলিম, প্রভাষক ডাঃ শাহ গাজী, প্রভাষক ডাঃ মোঃ গোলাম মোস্তাফাসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় কলেজের উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।