কাহালু দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অনুমোদন
মুরাদ হাসান, কাহালু প্রতিনিধি:
বগুড়ার কাহালু দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন বগুড়া জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুমোদনের মধ্য দিয়ে নতুন কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলো। এ উপলক্ষে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা সমিতির নেতৃবৃন্দ।
জেলা সমিতির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নবনির্বাচিত কমিটি দলিল লেখকদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণ, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ, সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়নে দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে।
এদিকে, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করবেন। পাশাপাশি সংগঠনের উন্নয়ন, সদস্যদের অধিকার প্রতিষ্ঠা এবং দলিল লেখকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুমোদনপ্রাপ্ত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নতুন কমিটির নেতৃত্বে কাহালু দলিল লেখক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।