১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর বগুড়া প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

 

সুজন শাজাহানপুর বগুড়া 

 

প্রধানমন্ত্রী’র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের কামারপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের ধারাবাহিকতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মাস্টার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোখছেদুর রহমান আকন্দ।

সেমিনারে বক্তারা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করার উদ্দেশ্যে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে নতুন এই সবুজায়ন কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনোয়ার হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর কাদের মন্টু, সাইফুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।