বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র জমা
বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রাজ ১৯৬২)এর
ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র জমা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথাস্থ হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লিটন শেখ বাঘার নিকট জমা দেন।
সভাপতি পদে রায়হান আলী রানু ও সাধারণ সম্পাদক পদে বেলাল মন্ডল সহ প্রার্থীগন ১৭টি পদে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল কবির,
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মেহেদী হাসান লিটন,
জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বি.এম. বকুল মোল্লা,