কাহালু উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির কাছে আহ্বায়ক কমিটির দায়িত্ব হস্তান্তর
মুরাদ হাসান কাহালু উপজেলা প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে সকল দায়িত্ব, হিসাব-নিকাশ এবং প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র হস্তান্তর করেছে।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব এস. এম. শহিদুল আলম (সুলতান) এবং সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বাবু-এর হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করা হয়।
এ সময় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। পাশাপাশি সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের ন্যায্য অধিকার সংরক্ষণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সমিতির সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কাহালু উপজেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২৬
সভাপতি: আলহাজ্ব এস. এম. শহিদুল আলম (সুলতান)
সহ-সভাপতি: মোঃ আব্দুস জলিল
সহ-সভাপতি: মোঃ শাহজাহান আলী (পুটু)
সহ-সভাপতি: মোঃ আক্কাছ আলী খান
সহ-সভাপতি: মোঃ মাকছুদুর রহমান
সাধারণ সম্পাদক: মোঃ মাহবুবুর রহমান বাবু
সহ-সাধারণ সম্পাদক: মোঃ মাসুম রাব্বানী
সহ-সাধারণ সম্পাদক: মোঃ ছামছুজ্জামান
সহ-সাধারণ সম্পাদক: মোঃ ওমর আলী
সাংগঠনিক সম্পাদক: মোঃ গোলাম আজম
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ মোস্তাফিজুল রহমান
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহজাহান আলী
কোষাধ্যক্ষ: মোঃ রুহুল আমিন
দপ্তর সম্পাদক: মোঃ সুয়াইব আলী
ধর্মীয় সম্পাদক: মোঃ আজাহার আলী
প্রচার সম্পাদক: মোঃ খয়বর আলী
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সদস্যবৃন্দ ও অতিথিদের অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মৃতিচারণ, মতবিনিময় এবং দলীয় ছবি ধারণের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।