১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে অনলাইনে জুয়ার আসর, ৫:জুয়াড়ি গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ৪:০২ অপরাহ্ন
জয়পুরহাটে অনলাইনে জুয়ার আসর, ৫:জুয়াড়ি গ্রেফতার

জয়পুরহাটে অনলাইনে জুয়ার আসর, ৫:জুয়াড়ি গ্রেফতার

 

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধি: 

 

 

জয়পুরহাটে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার সকালে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৪টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

​গ্রেফতারকৃতরা হলেন— জয়পুরহাট সদর উপজেলার পেচুলিয়া গ্রামের জুয়েল রানা জিসান (২৩), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী (২৭), মিশন খাসপাহুনন্দা গ্রামের 

শাফিউল ইসলামের সাজ্জাদ হোসেন (১৯), নওগাঁর ধামুইরহাট উপজেলার পশ্চিম রুপনারায়নপুর নীরব বর্মন (২২), রামরামপুর তেলিপাড়া দেওয়ান মোহাম্মদ আলীর ছেলে বায়েজিদ বোস্তামী (২০), 

 

​ (ওসি) আসাদুজ্জামান জানান সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অনলাইনে জুয়ার আসর বসেছে, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

 

তিনি আরও জানান , দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন জায়গায় ডিজিটাল ডিভাইস ট্যাবের মাধ্যমে জুয়ার অ্যাপস ডাউনলোড করে জুয়া খেলে আসছে। তাদের এই অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকায় বিভিন্ন প্রকার চুরি ও অন্যান্য অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।