১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাজাহানপুরে সাংবাদিক সজীবের ওপর হামলা: মামলা দায়ের, গ্রেপ্তার ১

সুজন শাজাহানপুর বগুড়াঃ প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
শাজাহানপুরে সাংবাদিক সজীবের ওপর হামলা: মামলা দায়ের, গ্রেপ্তার ১

শাজাহানপুরে সাংবাদিক সজীবের ওপর হামলা: মামলা দায়ের, গ্রেপ্তার ১

 

সুজন শাজাহানপুর বগুড়াঃ

 

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মো. সজিবুল আলম সজিব। তিনি শাজাহানপুর প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে আহত সাংবাদিকের স্ত্রী মোছা. রাজিয়া সুলতান বাদী হয়ে শাজাহানপুর থানা-য় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খরনা ইউনিয়ন-এর বীরগ্রাম বাজারে একটি প্রতিষ্ঠানের ডিলার নিয়োগ ও পণ্য বিক্রি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক সজীব। এ সময় একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার ওজনের পাথর, ধারালো অস্ত্র, লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর দায়ের হওয়া মামলায় অভিযান চালিয়ে পুলিশ মামলার ১ নম্বর আসামি শরিফুল ইসলাম বাদল-কে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে আশিক ইকবাল বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সাংবাদিকের ওপর এ হামলার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক মহল দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।