১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

 

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ২০২৬ সালের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

 

গঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বগুড়া মুদ্রণ শিল্প মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মুঞ্জু। সদস্য সচিব করা হয়েছে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘাকে।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সদস্য নুর-ই-আলম, সাংগঠনিক সম্পাদক, বগুড়া মুদ্রণ শিল্প মালিক সমিতি; সদস্য আরমান হোসেন ডলার, সভাপতি, বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখা; সদস্য জহুরুল ইসলাম, সুবর্ণ মিলিং প্রেস; সদস্য সাইফুল ইসলাম, এস আর প্রিন্টার্স; সদস্য মতিয়ার রহমান, উপদেষ্টা, বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়ন; সদস্য মো. মিলু, প্রোপ্রাইটর, মিলু কম্পিউটার; এবং সদস্য তৌহিদুল, শাহী প্রিন্টিং প্রেস।

 

নবগঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করে তারা বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফশিল ঘোষনা করবেন। উল্লেখ্য আজকের মুদ্রন শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারণ সভায় সবার সম্মতি ক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।