১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথম অবতরণ সেনাপ্রধানের

মিজানুর রহমান আশিক প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
বগুড়ার শিবগঞ্জে সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথম অবতরণ সেনাপ্রধানের

বগুড়ার শিবগঞ্জে সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথম অবতরণ সেনাপ্রধানের

মিজানুর রহমান আশিক. (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা হেলিপ্যাডটি সংস্কারের পর প্রথমবারের মতো সেখানে অবতরণ করেছেন । 

 

বুধবার (৮ জুলাই ২০২৬) দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে তিনি হেলিকপ্টারযোগে শিবগঞ্জে পৌঁছান এবং সংস্কারকৃত হেলিপ্যাডে অবতরণ করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জে একটি হেলিপ্যাডের স্থান দীর্ঘদিন আগে নির্ধারণ করা হলেও বছরের পর বছর এটি অযত্ন ও অবহেলায় পড়ে ছিল। ফলে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এমপির উদ্যোগে হেলিপ্যাডটি সংস্কার করা হয়। সংস্কার শেষে সেনাপ্রধানের অবতরণের মাধ্যমে হেলিপ্যাডটির কার্যকর ব্যবহার পুনরায় শুরু হলো।

 

স্থানীয়দের মতে, হেলিপ্যাডটির পুনঃসংস্কার শিবগঞ্জের প্রশাসনিক ও কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি, সামরিক ও জরুরি প্রয়োজনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।