জয়পুরহাট ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবিতে ধর্মঘট ও মানববন্ধন
মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট প্রতিনিধি:
৮.৭.২৬
জয়পুরহাটে দুই দফা দাবিতে প্রধান ডাকঘরের সামনে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বেতন বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮জুলাই) দুপুরে আন্দোলন কারী কর্মচারীরা জয়পুরহাট প্রধান ডাকঘরের সামনে জয়পুরহাট শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে ধর্মঘটে বক্তব্য দেন শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্র কমিটির সিনিয়র সহ-সভাপতি বাদল হোসেন, জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আনসার আলীসহ প্রমুখ।
ধর্মঘটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বেতন বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার দুই দফা দাবি উল্লেখ করে বলেন, অবিলম্বে দাবি মানা না হলে তারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। এ সময় বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে সরকারের নির্দেশনা অনুযায়ী সেবা দিয়ে আসলেও মাত্র ৪হাজার ৪শ টাকা বেতনে চাকরি করতে হচ্ছে যা অত্যন্ত অমানবিক।
পরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতারা।