১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

সোনাতলার গোসাইবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন; ৩০০ বস্তা সিমেন্ট দিলেন জাহিদ

নিজস্ব প্রতিবেদক, সোনাতলা (বগুড়া) প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১:৪০ অপরাহ্ন
সোনাতলার গোসাইবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন; ৩০০ বস্তা সিমেন্ট দিলেন জাহিদ

সোনাতলার গোসাইবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন; ৩০০ বস্তা সিমেন্ট দিলেন জাহিদ

 

নিজস্ব প্রতিবেদক, সোনাতলা (বগুড়া):

বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের গোসাইবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজের জন্য ৩০০ বস্তা সিমেন্ট প্রদান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মোকাররম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ।

 

​উক্ত ছাদ ঢালাই উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের গ্রামবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জোরগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম হান্নু, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান সাগর, মসজিদের সাবেক সভাপতি সেকেন্দার আলী, বর্তমান সভাপতি শিমরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান ভুট্টা ও সহ-সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান মাস্টার।

 

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, শাহাদুজ্জামান সাজু, আব্দুল হামিদ লিংকন, রাজিবুল ইসলাম রক্তিম, মাজেদুর রহমান, বদিউজ্জামান মুকুল, ফজলুল হক ফজু, আব্দুল মমিন, ইলিয়াস হোসেন, মতিয়ার রহমান, আতোয়ার রহমান, সাইফুল, আরিফুল, জিহাদ, টাইফুল, ভোলা, অজিবর, সুমন, রুহুল আমিন শান্ত, আফিরদ্দি, নেবরাইল, ঠান্ডা, ছোট্ট রফিকুল, আমিরুল, রাজ্জাক, মঞ্জু, শাকিরুল, সোহানসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

 

​ছাদ ঢালাইয়ের কাজ শেষে এক বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম রব্বানী আশেকী। মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।