১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

প্যারোলে মুক্তি, হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিলেন কুখ্যাত ডাকাত ছেলে আবুল হায়াত

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
প্যারোলে মুক্তি, হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিলেন কুখ্যাত ডাকাত ছেলে আবুল হায়াত

প্যারোলে মুক্তি, হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিলেন কুখ্যাত ডাকাত ছেলে আবুল হায়াত

মোঃ মোকাররম হোসাইন 

জয়পুরহাট প্রতিনিধি:

১০.৭.২৬

আন্ত:জেলা ডাকাত দলের উন্নতম সদস্য কুখ্যাত ডাকাত আবুল হায়াত। বিভিন্ন মামলার আসামী হওয়ায় গ্রেফতারের পর গত এক বছর ধরে জয়পুরহাট কারাগারে বন্দিজীবন কাটছে তার। গতকাল বৃহস্পতিবার রাতে তার মা মনোয়ার বেগমের মৃত্যু হয়। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। পুলিশি পাহারায় মাকে শেষবিদায় জানাতে আবুল হায়াত মায়ের জানাজা ও দাফনে অংশ নেন হাতকড়া পরেই।

 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে নিজ বাড়ির খুলিয়ানে অনুষ্ঠিত হয় তার মায়ের জানাজা। কুখ্যাত ডাকাত আবুল হায়াত আলমপুর গ্রামের আজিজার রহমান পুকরার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, আবুল হায়াত দীর্ঘদিন ধরে আন্ত:জেলা ডাকাত দলের সাথে যুক্ত।  

 

তার বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গত এক বছর ধরে সে কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে তার মা মনোয়ারা বেগমের (৬২) মৃত্যু হয়। এরপর আবুল হায়াতের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। সকাল ১০টার দিকে প্যারোলে মুক্তি পেয়ে আবুল হায়াত বাড়ি গিয়ে মায়ের মরদেহ দেখেন। এরপর জানাজায় অংশগ্রহন করেন। এ সময় তার হাতে হাতকড়া ছিল। হাতকড়ার একটি অংশ দড়ি লাগিয়ে পুলিশের হাতে দেখা যায়।

 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে আবুল হায়াতকে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২ ঘন্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়। হাতকড়া পরা অবস্থায় সে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। জানাজা শেষে পুনরায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।