মেধাবী ছাত্র রাফি পঞ্চম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলার সুন্দরগন্জ উপজেলার সুনামধন্য প্রাথমিক বিদ্যালয় শান্তিরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মেধাবীমুখ মুহা. মুবাশ্বির রাফি পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
সে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি এ এম জিয়াউর রহমানের দ্বিতীয় সন্তান। তার মা মোছা: মর্জিনা খাতুন একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ক্রিকেট খেলা তার শখ। ভবিষ্যতে সে একজন দেশপ্রেমিক সেনাকর্মকর্তা হয়ে দেশ ও মানবতার সেবা করতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।