১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার 

 

মোঃ মোকাররম হোসাইন 

জয়পুরহাট প্রতিনিধি:

১৮.৭.২৬

জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী প্রেফতার।

জয়পুরহাটে পেটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. মুকুল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার তার পেটের ভিতর থেকে থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

​ডিবি পুলিশ শনিবার (১৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ক্ষেতলাল থানার দেওগ্রাম বেতার ঘরের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী মুকুলকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ইয়াবা না পেয়ে, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে আসামির পেটের এক্স-রে করিয়ে বিশেষ প্রক্রিয়ায় তার পেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৫টি প্যাকেটে থাকা মোট ৫০০ পিস ইয়াবা বের করা হয়।

 

গ্রেফতারকৃত মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

 

​জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি কক্সবাজার থেকে ইয়াবাগুলো পেটের ভেতর গিলে খেয়ে জয়পুরহাটে নিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।