বগুড়ার গাবতলীতে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল পদত্যাগ করে, আর্জেন্টিনা দলে যোগ দিয়েছে তৌফিক নামে এক যুবক
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলার পাইকুরতলী গ্রামে ব্যতিক্রমী আয়োজনে ব্রাজিল সমর্থক তৌফিক (১৯) স্বেচ্ছায় আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দিয়েছেন। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আর্জেন্টিনা-সমর্থক বন্ধুরা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে দলে স্বাগত জানান।
বন্ধুদের দাবি, কোনো ধরনের জোর-জবরদস্তি বা প্রলোভন ছাড়াই তৌফিক নিজ ইচ্ছায় সমর্থন পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
তৌফিক বলেন, "জন্মের পর থেকে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখিনি। তাই নিজের ইচ্ছায় ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হয়েছি।"
তৌফিক গাবতলী উপজেলার ভুলিগাড়ি গ্রামের বাসিন্দা এবং মো. হেলালের বড় ছেলে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।