কার্যালয় দখল ও হয়রানির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি,
বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক/কর্মচারী ইউনিয়নের কার্যালয় দখল, আসবাবপত্র ও সংগঠনের গুরুত্বপূর্ণ রেকর্ড-রেজিস্টার লুটপাট, শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা-মোকদ্দমার হুমকি এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে বগুড়ার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখেন বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক/কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর ইসলাম রাঙ্গা ও সহ-সাধারণ সম্পাদক নজরুল হক। এ সময় তারা সংগঠনের কার্যালয় দখল, নথিপত্র লুটপাট ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।