১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার সোনাতলায় গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি : প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
বগুড়ার সোনাতলায় গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড

বগুড়ার সোনাতলায় গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড

​বগুড়া প্রতিনিধি:

​বগুড়ার সোনাতলা উপজেলায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​আজ ২১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​ডিএনসি, বগুড়া সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২:৪০ ঘটিকায় সোনাতলা উপজেলার বড়বালুয়া ভিটাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জুয়েল মিয়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।

​সাজাপ্রাপ্ত আসামিরা হলেন:

১. মো. সজিব মন্ডল (২৮), পিতা: মৃত আব্দুর লতিফ, সাং: বড়বালুয়া, থানা: সোনাতলা, জেলা: বগুড়া।

২. মো. সুজন শেখ (৪২), পিতা: মৃত লালু শেখ, সাং: বড়বালুয়া ভিটাপাড়া, থানা: সোনাতলা, জেলা: বগুড়া।

​অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় ১নং আসামি মো. সজিব মন্ডলকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড এবং ২নং আসামি মো. সুজন শেখকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

​অভিযানকালে জব্দকৃত আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। "মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য" এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।