১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাজাহানপুরে মাদকসেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড

সুজন শাজাহানপুর বগুড়াঃ প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
শাজাহানপুরে মাদকসেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড

শাজাহানপুরে মাদকসেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড

সুজন শাজাহানপুর, বগুড়া:

বগুড়ার শাজাহানপুরে মাদকসেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার দায়ে পারভেজ মোশাররফ সিনাত (২৭) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাচাইতারা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত পারভেজ মোশাররফ সিনাত চাচাইতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকসেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হলে এবং অভিযুক্ত ব্যক্তি আদালতে নিজের দোষ স্বীকার করায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

তিনি জানান, মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।