বগুড়া জেলা মসলা আমদানি কারক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে রাজা বাজার মসলা ব্যবসায়ী বনাম ফতেহ আলী বাজার মসলা ব্যবসায়ীর প্রীতি ফুটবল ম্যাচ
শুক্রবার সকাল ১০ টায় আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা মসলা আমদানি কারক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে রাজা বাজার মসলা ব্যবসায়ী বনাম ফতেহ আলী বাজার মসলা ব্যবসায়ীর প্রীতি ফুটবল খেলার
উদ্বোধন করেন প্রধান অতিথি মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী সুমন সিং, মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার, বগুড়া জেলা মসলা আমদানিকারক ও ব্যবসায়ী সমিতি সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিদুর রহমান শনম, সাংগঠনিক সম্পাদক সোহাগ।
পরিচালনায় মোহাম্মদ ফরহাদ আলী তুষার, মোহাম্মদ আলী আহমেদ, এনামুল, আনোয়ার হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ। রাজাবাজার মসলা ব্যবসায়ী ১-০ গোলে ফতেহ আলী বাজার মসলা ব্যবসায়ীকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয় লাভ করেছে।