১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র প্রদর্শন করা সেই রনি দেশীয় অ-স্ত্রসহ আটক

নিউজ ডেস্কঃ প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র প্রদর্শন করা সেই রনি দেশীয় অ-স্ত্রসহ আটক

বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র প্রদর্শন করা সেই রনি দেশীয় অ-স্ত্রসহ আটক

 

বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন চলাকালে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের চাঞ্চল্যকর ঘটনায় মো. মাসুদ পারভেজ ওরফে রনি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি বড় ধারালো ছোরা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ তারিখে বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার আগেই সাংগঠনিক পদপ্রার্থী মো. মাসুদ পারভেজ রনি (সদস্য লাইসেন্স নং-৪৬৩) সমিতির কার্যালয়ের সামনে একটি বড় ধারালো ছোরা হাতে নিয়ে মহড়া দেন। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ঘটনার জেরে জনমনে আতঙ্ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় পুলিশ সুপার, বগুড়ার দিকনির্দেশনায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ জুলাই ভোর ৫টা ১৫ মিনিটে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় তার বড় স্ত্রীর বাবার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

 পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৭টার দিকে বগুড়া সদর থানাধীন দক্ষিণ নাটাইপাড়া কাজীর মোড় এলাকার একটি গোপন স্থান থেকে দেশীয় তৈরি লোহার ছোরাটি উদ্ধার করা হয়।

 

আটক মাসুদ পারভেজ রনি বগুড়া শহরের নাটাইপাড়া কবরস্থান এলাকার মৃত ইলিয়াস মহুরীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।