চাকুরী জাতীয়করণের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৫ শে জুলাই রোজ শনিবার সকাল ১১ টায় বগুড়া সেন্ট্রাল হাই স্কুল এডভোকেট আব্দুল বারী অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম আহ্বায়ক বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখা। সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব লুৎফর রহমান সদস্য সচিব বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখা। সভায় প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রী প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, আলহাজ্ব সাইফুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ চাকরি জাতীয়করণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উক্ত সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ আব্দুল হাই সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ মাহিনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ বুলবুল হাসান। কলেজ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ সাইফুল ইসলাম। মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন জনাব মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ জিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান। বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ হারুনুর রশিদা