১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে ৬ তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ২:৪১ অপরাহ্ন
বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে ৬ তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ

বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে ৬ তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে নবনির্মিত ৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই ২০২৬) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মাসুদ ইকবাল এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ।

শিক্ষা মন্ত্রণালয়ের “বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ” প্রকল্পের আওতায় নির্মিত ভবনের উদ্বোধনের পাশাপাশি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।