১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আমরুল ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেফতার।

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আমরুল ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেফতার।

শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আমরুল ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেফতার।

 

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফোরকান আলী হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. নজরুল ইসলাম নয়ন (৫২)-কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

২৭ জুলাই সোমবার রাতে উপজেলার মোবারমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। 

 

 গ্রেফতারকৃত নয়ন শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ফুলকোট গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নয়ন এজাহারনামীয় আসামি। মামলাটিতে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় হত্যা, হত্যাচেষ্টা, মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ৪০০ জনসহ মোট ৫৬০ জনকে আসামি করা হয়েছে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফোরকান হত্যা মামলার এজাহারনামীয় আসামি নজরুল ইসলাম নয়নকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।