১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

-কুষ্টিয়া মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ও অর্ধবার্ষিক ফলাফল প্রকাশ

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
-কুষ্টিয়া মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ও অর্ধবার্ষিক ফলাফল প্রকাশ

-কুষ্টিয়া মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ও অর্ধবার্ষিক ফলাফল প্রকাশ

 

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার বৃ-কুষ্টিয়া দারুল হাদিস সালাফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ও শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব দিলবর রহমান ফকির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। তিনি শিক্ষার মানোন্নয়ন, দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষার প্রসারে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শাহাদৎ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম নুরু, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং চোপিনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি।

এছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপস্থিত অতিথিরা।