কাহালুতে পুলিশের অভিযানে গ্রেপ্তার একাধিক আসামি, ভ্রাম্যমাণ আদালতে দুজনের ৩ মাসের কারাদণ্ড
মুরাদ হাসান কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অর্থদণ্ডও করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শেখ সাদি (৩৭), পিতা- সুলতান তালুকদার, গ্রাম- ভালসুন এবং মো. মিজানুর রহমান (৪০), পিতা- মৃত বাদশা, গ্রাম- মালঞ্চা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় শেখ সাদিকে ২১০ টাকা এবং মিজানুর রহমানকে ২০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে, ওয়ারেন্টভুক্ত দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. রুবেল, পিতা- মৃত দিলবর, গ্রাম- মুরাইল এবং আরিফুল রহমান, পিতা- মৃত ময়েজ উদ্দিন, গ্রাম- গুড়বিশা।
অন্যদিকে, রিমান্ডে থাকা দুই আসামি হলেন রাসেল হোসেন, পিতা- আব্দুর রহমান, ঠিকানা- পুরান বগুড়া, মধ্যেপাড়া এবং আবু হুরাইরা, পিতা- সোলাইমান আলী।
এছাড়া অস্ত্র মামলায় বাবু শেখ, পিতা- ফরিদ শেখ, গ্রাম- দামাইকাইটকেও গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে।