১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাজাহানপুরে অপহরণ মামলার কিশোরী উদ্ধার,প্রধান আসামি সাকিব গ্রেপ্তার

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
শাজাহানপুরে অপহরণ মামলার কিশোরী উদ্ধার,প্রধান আসামি সাকিব গ্রেপ্তার

শাজাহানপুরে অপহরণ মামলার কিশোরী উদ্ধার,প্রধান আসামি সাকিব গ্রেপ্তার

 

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শাজাহানপুরে অপহরণ মামলার ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-১২। একই অভিযানে মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. সাকিব হাসান (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার শাহানগর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করেন।

র‌্যাব জানায়, গত ১ জুন শাজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে জানা যায়, গত ২৯ মে রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার জোকা নয়াপাড়া এলাকায় বাড়ির পাশের একটি কাঁচা সড়ক থেকে ১৪ বছর বয়সী ওই কিশোরীকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মামলার প্রধান আসামি মো. সাকিব হাসান শাহানগর এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাকিব হাসান শাজাহানপুর উপজেলার শাহানগর পশ্চিমপাড়া এলাকার এরশাদুল ইসলামের ছেলে।

 

র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ, এটিসি ও স্কোয়াড্রন লিডার জানান, গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, সন্ত্রাস, মাদক, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।