১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুরাদ হাসান কাহালু (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ১:১৮ অপরাহ্ন
কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাহালু বাজার পাকুরতলা বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মুরাদ হাসান কাহালু (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার কাহালু বাজারের পাকুরতলা বণিক সমিতির উদ্যোগে বাজারের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসায়ীদের নিরাপত্তা, চুরি-ছিনতাই প্রতিরোধ, যানজট নিরসন এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, বাজারে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে। যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

 

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী রাশেদুল ইসলাম টুটুল। তিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে বাজারের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

এ সময় বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী, বণিক সমিতির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নিজেদের মতামত ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।