১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাজাহানপুরে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন বিএনপি নেতা এনামুল হক শাহীন

সুজন, শাজাহানপুর প্রতিনিধিঃ প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
শাজাহানপুরে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন বিএনপি নেতা এনামুল হক শাহীন

শাজাহানপুরে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন বিএনপি নেতা এনামুল হক শাহীন

 

সুজন, শাজাহানপুর প্রতিনিধিঃ

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে কিংস স্টার ও কিংস রাইডার্স দলের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বাদ জুম্মা কামারপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায়ী মোকছেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত

 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল হক, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, চোপিনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রজব আলী বাবলু, সহ-সভাপতি ইলিয়াস মণ্ডল ও দুলাল মিয়া, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি, মাঝিঁড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, বিএনপি নেতা ফারুক হোসেন ও মিজানুর রহমান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, রেজাউল করিম (লাল মিয়া), গোলাম ফেরদৌস, চোপিনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাগর মির্জাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে মাঠজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

 

রিপোর্ট লেখা পর্যন্ত উভয় দলের সংগ্রহ ছিল ১-১ গোল, ফলে ম্যাচটি সমতায় চলছিল।