১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্কঃ প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
বগুড়ায় সিআর মামলার  সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ায় সিআর মামলার 

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

  বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর (CR) মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার দায়রা জজ আদালতের মামলা নং ১৮৮৮৯/১৭ এর রায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫ (পাঁচ) মাসের কারাদণ্ড এবং ৬,০৩,৯২১ (ছয় লক্ষ তিন হাজার নয়শত একুশ) টাকা জরিমানা প্রদান করা হয়।

 

শুক্রবার সন্ধ্যায় সদর থানার এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পিয়াস নামের ওই আসামিকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত মাহমুদুল হাসান পিয়াস বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বারপুর ধারাপাড়া এলাকার আব্দুল মান্নানের পুত্র বলে জানা গেছে।

 

বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহীম আলী জানান, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শেষে আগামীকাল শনিবার আদালতে প্রেরণ করা হবে।”