১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করলেন আহত জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: অগাস্ট ১, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করলেন আহত জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করলেন আহত জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম

বগুড়া প্রতিনিধি:

 ২০২৪ সালের জুলাই আন্দোলনে গুরুতর আহত মোঃ সাইফুল ইসলাম শনিবার (১ আগস্ট) দুপুরে বগুড়া মহানগরের সাতমাথায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ‘আমরা জাতীয়তাবাদী জুলাই যোদ্ধা’ ব্যানারে এই শ্রদ্ধা নিবেদন করেন।

সাইফুল ইসলাম বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এবং শহরের নিশিন্দারা এলাকার বাসিন্দা। তিনি জানান, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকালে ৪ আগস্ট বগুড়া মহানগরের বাদুরতলা এলাকায় সংঘর্ষের সময় ছররা গুলিতে গুরুতর আহত হন। আহত অবস্থায় সহযোদ্ধারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

সম্প্রতি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার শরীরে থাকা ছররা গুলি অপসারণে পুনরায় অস্ত্রোপচার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত ওই অস্ত্রোপচারে তার হাত ও পা থেকে কয়েকটি ছররা গুলি বের করা হয়।

সাইফুল ইসলাম বলেন, “সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় আমি গুরুতর আহত হই। দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছি। বর্তমানে চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে নানা আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে চিকিৎসা কার্যক্রম আরও সহজ হবে।”

তিনি আরও জানান, আন্দোলনে আহত হওয়ার পর থেকে বিভিন্ন পর্যায়ে চিকিৎসা সহায়তা পেয়েছেন এবং বর্তমানে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ‘আমরা জাতীয়তাবাদী জুলাই যোদ্ধা’ কমিটির সদস্য রাজা বাবু, সোহেল বাবু, ফিরোজ আকন্দ, পিরুসহ স্থানীয় নেতাকর্মী ও সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।