অতি সন্নিকটে ইউনিয়ন- সিটি করপোরেশন নির্বাচন
ঐতিহ্যবাহী বগুড়া মহানগরের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে অনেকের নাম আলোচনায় আসলেও গোপন একাধিক জরিপে এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে তুমুল জনপ্রিয়তায় সবার শীর্ষে উদীয়মান তরুণ নেতা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক "মোঃ সুলতান মাহমুদ"। জানা যায়, তৃণমূলের ত্যাগী এই তরুণ সফল নেতা তার বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এক সরল বিশ্বাসের নাম আর আস্থার প্রতীক হিসাবে নিজের অবস্থানের শক্ত জানান দিয়েছেন। যিনি একাধারে তরুণ প্রজন্মের উদীয়মান রাজনৈতিক নেতা পাশাপশি একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবেও নিজেকে জেলার গণ্ডি পেড়িয়ে সমগ্র উত্তরাঞ্চল সহ সর্বত্র নিজেকে বিকশিত করে চলেছেন।