মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে বিএনপির নেতাদের শুভেচ্ছা
সুজন শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মহসিন আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক রিপন, খরনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হোসেন মঞ্জু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাছুম, ছাত্রনেতা দুলাল হোসেন, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুরাদ হোসেন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মণ্ডলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি মহসিন আলীকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সফলতা কামনা করেন। অপরদিকে মহসিন আলী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।