১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মো. সেলিম উদ্দিনের মডেল কার্যক্রম পরিদর্শনে জেলার প্রতিনিধিদল

মুরাদ হাসান কাহালু উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: অগাস্ট ৫, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মো. সেলিম উদ্দিনের মডেল কার্যক্রম পরিদর্শনে জেলার প্রতিনিধিদল

গ্রাম আদালতে বগুড়ার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মো. সেলিম উদ্দিনের মডেল কার্যক্রম পরিদর্শনে জেলার প্রতিনিধিদল

মুরাদ হাসান কাহালু উপজেলা প্রতিনিধি : 

গ্রাম আদালতের কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও সফল বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ বগুড়া জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন। তাঁর নেতৃত্বে পরিচালিত গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম বর্তমানে জেলার বিভিন্ন ইউনিয়নের জন্য একটি অনুসরণীয় মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

 

এই অর্জনের ধারাবাহিকতায় বগুড়া জেলার বিভিন্ন উপজেলার গ্রাম আদালত প্রকল্পের কর্মকর্তা, সমন্বয়ক এবং প্রতিনিধিদের একটি প্রতিনিধিদল বীরকেদার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া, নথিপত্র সংরক্ষণ ব্যবস্থা, সেবার মান এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

 

প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বগুড়া জেলা ম্যানেজার মো. আহসান হাবিব নয়ন, প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট (PFA) মো. তারেক আজিজ, কাহালু উপজেলা সমন্বয়ক মোছা. আফরোজা বেগম, আদমদীঘি উপজেলা সমন্বয়ক নাজনীন আক্তার নীনা, গাবতলী উপজেলা সমন্বয়ক অরুণ চন্দ্র শীল, শাহজাহানপুর উপজেলা সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, বগুড়া সদর উপজেলা সমন্বয়ক রোখসানা আক্তার, শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক মোছা. আশরাফুল নাহার ও মাসুদা খাতুন, সারিয়াকান্দি উপজেলা সমন্বয়ক মো. রাশিদুল ইসলাম ও এ. কে. এম. সুমন, ধুনট উপজেলা সমন্বয়ক বিশ্বজিৎ সরকার, দুপচাঁচিয়া উপজেলা সমন্বয়ক রুজিনা আক্তার, নন্দীগ্রাম উপজেলা সমন্বয়ক ইয়াসিন আলী এবং বীরকেদার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা টি. এম. হেলাল হাফিজ।

 

পরিদর্শন শেষে জেলা গ্রাম আদালত প্রকল্পের কর্মকর্তারা বীরকেদার ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সুশৃঙ্খল ব্যবস্থাপনা, দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং জনবান্ধব সেবার মাধ্যমে বীরকেদার ইউনিয়ন একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জেলার অন্যান্য ইউনিয়নেও এই অভিজ্ঞতা অনুসরণ করা হলে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর হবে।

 

এ সময় উপস্থিত প্রতিনিধিরা গ্রাম আদালতের কার্যক্রম আরও উন্নত করতে পারস্পরিক মতবিনিময় করেন এবং বীরকেদার ইউনিয়নের সফল অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।