বগুড়ায় ১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ ৫ই আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়া মহানগর ১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং জিয়া পরিবারের মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ হুজাইফা রহমান। পরে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তব্য রাখেন বগুড়া মহানগর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মো: সাজ্জাদ হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সহ-সভাপতি আনসার আলী, সাবেক কাউন্সিলর ও সাবেক সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আপেল, সহ সভাপতি বাদশা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ফেরদৌস, তথ্য বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রয়েল।
আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ১৪নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী গোলাপ, মেডিকেল বন্দর শ্রমিকদলের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড সমবায় দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ-সভাপতি মুনসুর রহমান মুন্টু এবং বিএনপি নেতা আব্বাস আলী ব্যাপারীসহ দলীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন শাহ কামালিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম। স্মরণসভায় বক্তারা জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে দেশ, জাতি এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।