ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি: বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। উদ্বোধক ছিলেন কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।