শাজাহানপুরে এনসিপির ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
সুজন শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বগুড়া জেলা এনসিপির দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. এস. এ. মাহমুদ, জেলা সদস্য সচিব সুলতান মাহমুদ এবং জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির হিমুর স্বাক্ষর রয়েছে।
নবগঠিত কমিটিতে ডা. মেহেরুল আলম মিশুকে আহ্বায়ক এবং আবু মুসা বিপ্লবকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক জোনায়েদ হাবীব, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আব্দুল আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা. আব্দুস সোবহান এবং সদস্য ইলিয়াস হোসেন, মুনিরুল ইসলাম, বাইজিদ মল্লিক, রিপন বাবু, রবিউল ইসলাম ও জীবন বাবু।
বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।