১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

কালাইয়ে পুত্র বাঁচাতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতার মৃত্যু

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: অগাস্ট ৭, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
কালাইয়ে পুত্র বাঁচাতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতার মৃত্যু

কালাইয়ে পুত্র বাঁচাতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতার মৃত্যু

 

মোঃ মোকাররম হোসাইন 

 

জয়পুরহাট প্রতিনিধি:

 

৭.৮.২৬

 

জয়পুরহাটের কালাইয়ে ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে সেচ পাম্পের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ী পুকুরে এ ঘটনা ঘটেছে। নিহত জামাল উদ্দিন ইটাতলা গ্রামের জপো উদ্দিনের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার তদন্ত (ওসি) দিপেন্দ্রনার্থ।   

 

 

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শালুকগাড়ী পুকুরের পানি কমাতে বাড়ি থেকে বিদ্যুতের লাইন টেনে সেচ পাম্প সেট করে জামাল উদ্দিন। সারারাত পাম্প চালিয়ে পানি কমলে সকালে তার ছেলে রাসেল (১১) পাম্পের লাইন খুলে দিতে পুকুরে নামেন। এ সময় বাবা জামাল উদ্দিন পুকুর পাড়ে দাড়িয়ে ছিলেন। পুকুরে নামার পর ছেলে বাঁচাও বলে চিৎকার করলে বাবা জামাল উদ্দিন ছেলেকে বাঁচাতে পাড় থেকে পুকুরে ঝাপিয়ে পড়েন। এ সময় সেচ পাম্পের ছেড়া-ফাঁটা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়।

 

 স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং গুরুত্বর আহত ছেলে রাসেলকে ভর্তি করেন।     

 

 

স্থানীয় উদয়পুর ইউপি সদস্য নুরনবী সরকার বলেন, জামাল উদ্দিন একজন বিএনপি দলের কর্মী। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে। আসলে তার মৃত্যু মেনে নিতে পারছি না। 

 

 

কালাই থানার (ওসি) তদন্ত দিপেন্দ্রনার্থ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেননি। যদি অভিযোগ করে, তাহলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।