১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ২০ কোটি টাকার শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন

বগুড়া প্রতিনিধিঃ প্রকাশিত: অগাস্ট ৮, ২০২৬, ৫:১০ অপরাহ্ন
বগুড়ায় ২০ কোটি টাকার শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন

বগুড়ায় ২০ কোটি টাকার শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন

বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন করা হয়েছে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জেলার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে। এর ফলে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের জেলা শহরে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহন আরও সহজ ও দ্রুত হবে।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার চেলোপাড়ায় আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এমপি।

সংশ্লিষ্টরা জানান, শাহ ফতেহ আলী সেতু চালু হওয়ায় বগুড়া শহরের সঙ্গে জেলার পূর্বাঞ্চলের চার উপজেলার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। বিশেষ করে কৃষিপ্রধান এসব উপজেলা থেকে উৎপাদিত কৃষিপণ্য দ্রুত জেলা শহরসহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন করা সম্ভব হবে।

সেতুটি চালুর ফলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য বিপণন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পূর্বাঞ্চলের মানুষের জেলা শহরে শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিকসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াতের দুর্ভোগও কমবে।