বগুড়ায় ৪০০ একর জমিতে বিসিক শিল্পপার্ক নির্মাণের উদ্যোগ
বগুড়া, ৮ আগস্ট ২০২৬ (শনিবার): বগুড়া সদর উপজেলার কৈচর মৌজায় প্রস্তাবিত বিসিক প্রকৌশল শিল্প পার্কের স্থান পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
প্রস্তাবিত শিল্প পার্কের জন্য প্রায় ৪০০ একর জমি নির্ধারণ করা হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা এবং বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমাদের জরিপে বগুড়ার শিল্পের উন্নয়নে ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সেই চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি। এর পরিপ্রেক্ষিতে বগুড়ায় ৪০০ একর জমির ওপর বিসিক শিল্পপার্ক তৈরি করা হবে।”
প্রস্তাবিত এ শিল্পপার্ক বাস্তবায়িত হলে বগুড়ায় শিল্পায়ন, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।