বগুড়া রেলস্টেশনে অসহায়দের মাঝে নবজাগরণ ফাউন্ডেশনের খাবার বিতরণ
বগুড়া প্রতিনিধি:
বগুড়া রেলস্টেশন এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘নবজাগরণ ফাউন্ডেশন’।
রোববার (৯ আগস্ট) দুপুরে সংগঠনটির নতুন সদস্য সৌমিকের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন রেলস্টেশন চত্বরে শতাধিক ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে দুপুরের খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সভাপতি শুভ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেসবাহ আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অহনিশ তরফদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মিলন, লিয়াকত ইসলাম, রূপা পোদ্দার ও ইকরামুল হক সিয়াম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সারাফাত হোসাইন, সাদিয়া আক্তার, সৌমিক, সুরভী আক্তার, তনুশ্রী, সিমরানসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে একবেলার খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।