১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

পরিচ্ছন্ন ও আধুনিক বগুড়া মহানগরী গঠনকল্পে সমন্বয়ক কমিটির সদস্যগনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ প্রকাশিত: অগাস্ট ১১, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
পরিচ্ছন্ন ও আধুনিক বগুড়া মহানগরী গঠনকল্পে সমন্বয়ক কমিটির সদস্যগনের  সাথে মতবিনিময় অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ও আধুনিক বগুড়া মহানগরী গঠনকল্পে সমন্বয়ক কমিটির সদস্যগনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

 

নিউজ ডেস্ক: আজ ১১ আগষ্ট'২৬ তারিখ বেলা ১২ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় পরিচ্ছন্ন ও আধুনিক বগুড়া মহানগরী গঠনকল্পে সমন্বয়ক কমিটির সদস্যগনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক,বগুড়া মোঃ তৌফিকুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আর ইসলাম স্বাধীন, 

প্রশাসক,বগুড়া সিটি করপোরেশন এবং মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া। উপস্থিত ছিলেন এডিসি রাজস্ব, ডিডি এলজিইডি

এবং সাত সদস্যবিশিষ্ট কমিটির প্রধান হামিদুল হক চৌধুরী, সভাপতি মহানগর বিএনপি এবং মোঃ ফজলুল হক, সাংবাদিক দৈনিক বাংলার চোখ, সদস্য বগুড়া প্রেসক্লাব। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান,হাসানুজ্জামান পলাশসহ ১-৫ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবকবৃন্দ।

সমন্বয় সভায় আগত স্বেচ্ছাসেবকবৃন্দ তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন। মনিরুজ্জামান মনি,হামিদুল হক চৌধুরী হিরুসহ সভায় স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বগুড়া মহানগরীর আমূল পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার কথা ব্যক্ত করেন। 

সিটি করপোরেশন প্রশাসক জনাব এম আর ইসলাম স্বাধীন বলেন এই নগরীতে আমরা তথা আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে তাই সবাই কে আন্তরিকভাবে সহযোগিতার আহ্বান জানান। 

সভাপতি মোঃ তৌফিকুর রহমান তার সমাপনী বক্তব্যে বলেন ২১ ওয়ার্ডের ২০ জন করে মোট ৪২০ জন সদস্য যদি তার ডানে বামে সামনে পিছনের ৬ টি (মোট ২৫২০ টি ) পরিবারকে সচেতন করার মাধ্যমে প্রাথমিকভাবে কাজ শুরু করেন তাহলে অবশ্যই সফলকাম হবো। তিনি আরও বলেন যে ওয়ার্ড প্রথম স্হান অর্জন করবে তাদের কে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সাথে দেখা করার ব্যবস্হা করবেন।

এক সপ্তাহ পর থেকে সকল ওয়ার্ডের কার্যক্রম পরিদর্শন শুরু করবেন। সর্বোপরি সিটি করপোরেশন এবং জেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।