শাজাহানপুরে এমপি মোরশেদ মিল্টনকে সংবর্ধনা, বৃক্ষরোপণ
সুজন শাজাহানপুর বগুড়াঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি,বিএনপি নেতা মাসুদ রানার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মোনাইমের আয়োজনে,
প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কে. এম মাহবুবার রহমান হারেজ, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বিএফএ’র বগুড়া জেলা সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার সুমি ও সাংগঠনিক সম্পাদক জোৎসা বেগম।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ রানা আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়টি সরকারি করার দাবি জানান। পাশাপাশি বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য একটি আন্ডারপাস নির্মাণের দাবিও সংসদ সদস্য মোরশেদ মিল্টনের কাছে তুলে ধরেন।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা এবং বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয় ও আশপাশের এলাকায় সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা এখন সময়ের দাবি। বিদ্যালয় থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে একটি সবুজ ও বসবাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এ জন্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।