কালাইয়ে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট প্রতিনিধি:
১২.৮.২৬
‘দৈনিক করতোয়া’ পত্রিকার ৫০তম বছর পেরিয়ে ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে কোমলমতি শিশুদের হাতে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে কালাই সাংবাদিক পরিষদ কার্যালয়ে শিক্ষা অনুরাগী, সুধীজন ও সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক করতোয়ার কালাই উপজেলা প্রতিনিধি ও কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি কালাই ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. রেজাউল করিম, বিশেষ অতিথি কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বকুল, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাইহান আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী তানভিরুল ইসলাম রিগ্যান, কার্যনির্বাহী সদস্য মো. আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন কালাই সাংবাদিক পরিষদের সহসভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মুনছুর রহমান, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এসএম সউদ আব্দুল্লাহ, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি তোহিদুল ইসলাম তালুকদার লায়নর, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোকাররম হোসাইন, নয়াদিগন্ত ডিজিটাল প্রতিনিধি রবিউল ইসলাম, সাংবাদিক রনি আকন্দ, তাইফুল ইসলাম বাবু, রেজাওনুল হক, সামসুল হক, ফেরদৌস বারী সোহেল।
আলোচনা সভার আগে কোমলমতি শিশুদের হাতে কেক কাটা হয়। মাঝে আলোচনা সভা, পরে দৈনিক করতোয়া পত্রিকার সুনাম অক্ষুন্ন রাখতে ও সম্পাদক মোজাম্মেল হকসহ করতোয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।