মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
সুজন শাজাহানপুর প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
হাড্ডাহাড্ডি লড়াই করে উত্তেজনাপূর্ণ ফাইনালে জাহাঙ্গীর হাউসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নজরুল হাউস।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত আমেজ।
ফাইনালে নজরুল হাউস ও জাহাঙ্গীর হাউসের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন।
একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জাহাঙ্গীর হাউসকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় নজরুল হাউসের খেলোয়াড়রা।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সাধার