আমরুলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
সুজন শাজাহানপুর প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি বন্দর কেন্দ্রীয় মসজিদে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ডেমাজানি বন্দর কেন্দ্রীয় মসজিদে আমরুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি খবির উদ্দিন মাস্টার, শাজাহানপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন,
৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিটন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান লিটন, ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
এছাড়া ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম কালা, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আতিকুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মমতাজুর রহমান, আমরুল ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং ৫নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আমরুল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।