১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার কাহালুতে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুরাদ হাসান কাহালু প্রতিনিধি।। প্রকাশিত: অগাস্ট ১৬, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
বগুড়ার কাহালুতে  খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার কাহালুতে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

 

মুরাদ হাসান

কাহালু প্রতিনিধি।।

 

 শনিবার ( ১৫ ই আগস্ট ২০২৬) বিকেলে বগুড়ার কাহালুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ‌কাহালু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফরিদুর রহমান ফরিদ।

 

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখম তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বাবু এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়াসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

 

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্মরণ করেন। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।