১ আশ্বিন, ১৪৩৩

১৭ সেপ্টেম্বর, ২০২৬

শাজাহানপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে এতিম ও হাফেজ শিশুদের নিয়ে দোয়া মাহফিল

সুজন শাজাহানপুর প্রতিনিধিঃ প্রকাশিত: অগাস্ট ১৬, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শাজাহানপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে এতিম ও হাফেজ শিশুদের নিয়ে দোয়া মাহফিল

শাজাহানপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে এতিম ও হাফেজ শিশুদের নিয়ে দোয়া মাহফিল

 

সুজন শাজাহানপুর প্রতিনিধিঃ

 

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

এ আয়োজনে অংশ নেয় শত শত হাফেজ ও এতিম শিশু।

 

শনিবার (১৫ আগস্ট) শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে মাঝিড়া বন্দরের মহিউস সুন্নাহ মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। 

বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মাদ্রাসার এতিম ও হাফেজ শিশুদের সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।

 

দোয়া শেষে নেতাকর্মীরা এতিম ও হাফেজ শিশুদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ ও আবু সাহিন সানি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বাসার, মাদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিম জায়দার, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি পরিচালনায় শেষে মাদ্রাসার এতিম ও হাফেজ শিশুদের অংশগ্রহণে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।