কালাইয়ে নানা আয়োজনে জাতীয় মৎস পক্ষ পালিত
মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট প্রতিনিধিঃ
১৬\৮\২৬
"রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের কালাইয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত।
আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফয়সাল আহামেদ। উপজেলার (সিও) এসএম শওকত এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জনস্বার্থে প্রকৌশলী কর্মকর্তা আলামীন হোসেন, সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদের প্রাঙ্গণে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।