দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই-ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :
দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্যে থাকতে হবে ।
তিনি মৎস্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি মৎস্যজীবী ও খামারিদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে । সাঁথিয়া উপজেলা মৎস্য এবং কৃষি নির্ভর একটি এলাকা। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতিতে মৎস্য খাতকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব ।
৬৮ পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সাঁথিয়া উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য খামারিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলক কুমার পালের পরিচালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেসুর রহমান, , পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, পৌর বিএনপির সেক্রেটারি সিরাজুল ইসলাম, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই, সাঁথিয়া প্রেসক্লাবের সেক্রেটারি ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছ উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের স্বাবলম্বী করার বিভিন্ন বিষয় মেয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী ও খামারিরা অংশ নেন।
আলোচনা শেষে উপজেলার চারজন শ্রেষ্ঠ মৎস্যজীবী ও খামারিকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এম এ হাই
সাঁথিয়া, পাবনা
১৬-৮-২৬